• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের এডহক কমিটি গঠন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): / ৩০৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর এডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সিবিএ এর স্থায়ী কার্যালয় এডহক কমিটির সদস্য ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে রবিবার (৮ ডিসেম্বর) খুলনা পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর সাবেক কমিটি ভেঙে দিয়ে সিবিএ এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের জন্য অনুরোধ করা হয়।

মো. শাহিনুর রহমান কে কমিটির আহবায়ক এবং মো. আল আমিন হোসেন, মো. এনামুল হক, শেখ মো. আসিফ নাঈম ও মো. নাজমুল হাসান আরাফাত কে সদস্য করে এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর নির্বাচন কমিটির সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, সদস্য মহাসীন পাটোয়ারীসহ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ