• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও পোনামাছ অবমুক্তকরণ

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২১৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

‌”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (০১ আগষ্ট) সকাল ১১টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা  প্রনব কুমার সরকার (অতিঃ দাঃ)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আহসান নীলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু।

পোনামাছ অবমুক্তকরণে প্রায় ২০ কেজি রুই, কাতল, পাঙ্গাশ সহ বিভিন্ন প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মৎস্যচাষীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


সবশেষে তিন জন সফল মৎস্যজীবিকে সার্টিফিকেট ও ক্রেষ্ট পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ