• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০০ শীতবস্ত্র বিতরণ

সাইফুর রহমান পারভেজ গোয়ালন্দ উপজেলা / ৫৯৭ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ি প্রতিনিধ
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় নারীদের মাঝে ১৫শ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অসহায় নারী ঐক্য সংগঠনের মাঠ চত্তরে দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া (যৌনপল্লীর) পূর্বপাড়ার অসহায় নারীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ঢাকা নৌপুলিশ) কাজী নুসরাত এদিব লুনা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উত্তরণ ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড এর সদস্য কে এম মাহফিজুর রহমান প্রিন্স, উত্তরণ তৃতীয় লিঙ্গের গোয়ালন্দ উপজেলার দলনেতা মাহিয়া মাহি (মিলন), পূর্বপাড়ার বাসিন্দাদের (যৌনকর্মীদের) সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠন এর সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ