• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার:: / ৪৩৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপাের্টার: খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ইমান হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা কালে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করে। মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪) দুপুরে উপজেলার সাপমারা এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

রাতের আঁধারে মানিকছড়ির উপজেলার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ চক্র পাহাড় কাটার ঘটনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে বের হয় উপজেলা প্রশাসনের সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মো. ইমান হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকরি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ