• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬ বছরে ১০ বার মেডিকেলের প্রশ্ন ফাঁস’, জড়িত ডাক্তাররাও, লেনদেন কোটি কোটি

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৮০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সাত ডাক্তারসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
চক্রটি গত ১৬ বছরে অন্তত ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে।গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

রবিবার (১৩ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডি সদর দপ্তরে সম্মেলন করে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

তিনি জানান, গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার টিম।

গ্রেপ্তাররা হলেন ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধান, ডা. সোহেলী জামান, ডা. আবু রায়হান, ডা. জেড এম সালেহীন শোভন, ডা. জোবাইদুর রহমান জনি, ডা. জিল্লুর হাসান রনি, ডা. ইমরুল কায়েস হিমেল, জহিরুল ইসলাম ভূঁইয়া মুক্তার, রওশন আলী হিমু, আক্তারুজ্জামান তুষার, জহির উদ্দিন আহমেদ বাপ্পী ও আবদুল কুদ্দুস সরকার।

সিআইডির প্রধান মোহাম্মদ আলী বলেন, ২০২০ সালের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রশ্নফাঁস চক্রটির অন্তত ৮০ জন সক্রিয় সদস্যের তথ্য পাওয়া যায়। তারা ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ বছরে অন্তত ১০ বার প্রশ্নফাঁস করেছেন। গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ