• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামের শিক্ষক সঙ্কট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার-শিক্ষা উপমন্ত্রী নওফেল

স্টাফ রির্পোটারঃ / ২৭৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধূরী নওফেল এমপি বলেছেন, এতে করে পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কটের দীর্ঘমেয়াদী সমস্যার সামধান হবে। পাবলিক পরীক্ষা শেষে পাহাড়ের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট রয়েছে সেখানে জরুরী ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। একই সাথে পাহাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদায়নকৃত শিক্ষকরা যেন বদলী হতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক এসএম রবিউল ফারুক‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাইন উদ্দিন ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল অবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার ও রাজকুমার সুইচিং প্রু ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে পুনর্মিলনী উৎসবে অংশগ্রহনকারী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বর ও প্রধান প্রধান সড়ক ঘুরে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়। সন্ধ্যায় দেশের তারকা শীল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামবে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ