• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙায় বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিছ উদ্ধার

স্টাফ রির্পোটারঃ / ২৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ১৭১ পিস ভারতীয় শাড়ি ও ৩২৪ পিস থ্রিপিছ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র ৪০, খেদাছড়া (পলাশপুর জোন) ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ৪০, বিজিবি‘র পলাশপুর জোনের অধীনস্থ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চালিতাছড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারতীয় শাড়ী আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপি’র বিওপি কমান্ডার না. সুবে. মো. রমজান আলী‘র নেতৃত্বে বিজিবি‘র একটি বিশেষ টহল দল পশ্চিম চালিতাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে বিজিবি টহল দল ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ১৫টি বস্তাভর্তি ১৭১ পিস ভারতীয় শাড়ী ও ৩২৪পিস থ্রিপিছ উদ্ধার করে।

চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ৪০, খেদাছড়া ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, এসব ভারতীয় শাড়ী-থ্রিপিছ ‘ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে’ সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ী ও থ্রিপিছের আনুমানিক বাজার মুল্য ২৭ লক্ষ টাকা বলেও জানান তিনি।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ