• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচকে একটি পরিবারে রূপান্তরের তাগিদ

স্টাফ রির্পোটারঃ / ২৮৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি কামনার মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

১৭ রমজান (৯ এপ্রিল) রোববার খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এসএসসি-৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক।

ইফতার মাহফিল ও বন্ধু আড্ডা আয়োজক কমিটির আহবায়ক মো. খাদেমুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর রহমান ভুইয়া, খাগড়াছড়ি সদর উপজেলা সমন্বয়ক মো. মনিরুল ইসলাম ও গুইমারা উপজেলা সমন্বয়ক মো. মারুফ রহমান মনু প্রমুখ।

বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বক্তারা বলেন, এসএসসি-৯২ ব্যাচকে একটি পরিবারে রূপান্তর করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে হবে। বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে।

ইফতার মাহফিলে প্রয়াত বন্ধু ও স্বজনদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুইমারা উপজেলা সমন্বয়ক মো. মারুফ রহমান মনু।

ইফতার মাহফিলকে ঘিরে বিকাল ৪টা থেকেই বন্ধুরা জড়ো হতে থাকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্ণচুড়ার তলায়। বন্ধু আড্ডায় দীর্ঘদিন পরে আবারো ফেলে আসা অতীতকে আলিঙ্গন করেন বন্ধুরা। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল।

ইফতার মাহফিলে প্রয়াত চার বন্ধুর স্ত্রীর হাতে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে উপহার তুলে দেন বন্ধুরা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ