• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ির লক্ষীছড়ি জোন কর্তৃক ৮০টি অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ৫৩৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য 06 এপ্রিল 2023 তারিখে লক্ষীছড়ি জোনের উদ্যোগে ৮০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি।

এসময় লক্ষীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। লক্ষীছড়ি জোনের এই মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ