• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৫ শে মার্চ গণহত্যা দিবস রামগড়ে উদযাপিত

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৩৪১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ স্মৃতিচারণ,চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫শে মার্চ সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার ওসি মোঃমিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃমফিজুর রহমান, মাষ্টারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃশাহ্ আলম।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০ঘটিকায় উপজেলা হলরুমে দুইভাগে চিত্রাংকন প্রতিযোগিতা ও রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের নেতৃত্বে প্রামাণ্যচিত্র সহ স্মৃতিচারণ প্রদর্শন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ রাত ১০.৩০ মিনিটে উপজেলায় ব্লাক আউট কর্মসূচি পালন করা হবে। এতে আরো উপস্থিত ছিলেন,সরকারি-বেসরকারি কর্মকর্তা–কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-রাজনৈতি ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ