• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সোলার হোম সিস্টেমের আওতায় মানিকছড়ির ৩শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ৩২১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়ণাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম জনপদ ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত লোকালয়ের ৩২৯ পরিবারে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দু’ছড়ি পাড়াস্থ বিশাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।

ইউপি সদস্য অংগ্য মারমার পরিচালনায় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মো. শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য আরে মারমা, আসাদুল ইসলাম, মো. আইয়ুব আলী, শাহনাজ পারভীন, মনোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে অনগ্রসর, দুর্গম ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত রেম্রা পাড়া, দক্ষিণ ফকির নালা, উত্তর মরাডলু পাড়া, গচ্ছাবিল, দক্ষিণ হাফছড়ি, বক্রিপাড়া, মনাদংপাড়া, লাপাইদংপাড়া, গাউদংপাড়া, চক্যাবিল, গাইদংপাড়া, দুছড়ি, মলঙ্গিপাড়া, আগাদু’ছড়ি এলাকার ৩২৯ পরিবারের হাতে সোলার হোম সিস্টেম ও প্রশিক্ষণ ভাতা বাবদ নগদ ৬৫০ টাকা হারে বিতরণ করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ