• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়িতে ১৪৬৬ পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

স্টাফ রির্পোটারঃ / ৩৩৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ১ হাজার ৪ শত ৬৬ পরিবার। সারাদেশের ন্যায় বুধবার (২২ মার্চ) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটরিয়ামে এ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাঈমূল হক, উপজেলা চেয়ারম্যান মো. কাশেমসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা ও সুবিধাভোগীরা ।
জেলার অপরাপর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা।
খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি এবং লক্ষীছড়িতে ১৯০টি হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, ২০২২-২৩ অর্থবছরে ১৯শ ৩৩টি পরিবারের জন্য ঘর নির্মাণের বরাদ্ধ পেয়েছেন। এসব ঘর নির্মাণে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা করে ব্যয় ধরা হয়েছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ