• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির পরিচিত সভা

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ২৮৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এর পূর্বে নবগঠিত কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পাস্তাবক অর্পণ করেন।

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোয়ালন্দ উপজেলার সভাপতি মো. ইসলাম মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা, আমিনুল ইসলাম শফি, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ মিলন, জেলার সভাপতি মো.মাকসুদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়াসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান মাহফুজুর রহমান মিলন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ