• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ির গুইমারায় মাটি চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ৬০৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি গ্রামে পানির কূয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারে শোকের মাতম।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গুইমারা উপজেলার ২নম্বর হাফছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাফছড়ি (হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন) গ্রামের ফুল মিয়ার কনিষ্ঠ পুত্র মো. বেলাল হোসেন (৩০) ৫ মার্চ রোববার সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কূয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন! এক পর্যায়ে মাটিচাপা পড়া বেলাল হোসেনকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. মহি উদ্দীন মৃত্যু ঘোষণা করেন। ওই গ্রামের বয়োবৃদ্ধ ফুল মিয়ার ৭পুত্র সন্তানের মধ্যে নিহত বেলাল হোসেন সবার ছোট। তার সংসারে ১পুত্র ও ১কন্যা সন্তান রয়েছে। নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ভাই মিরাজ হোসেনের কান্নায় হাসপাতাল চত্বর এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। তিনি জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ পানি জুটেনা! আজ সকাল আমাদের সকলের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কূয়া কুঁড়তে(খনন) করতে গিয়ে অকালে ঝড়ে গেল! এই মৃত্যুর শোক কিভাবে মা-বাবা ও নিহতের সন্তানকে বুঝাব!

হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ