• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

নৌকায় ভোট দিলেই গ্রাম হবে শহর – কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি

রিপন ওঝা, নিজস্ব প্রতিনিধি:(মহালছড়ি) / ৬৬৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

মহালছড়ি উপজেলায় ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড করল্যাছড়িতে মহাকারুনিক বৌদ্ধ বিহারের ৫০বছর সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ ১৯ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১১.৩০ঘটিকায় সুচারু বিকাশ চাকমা সভাপতিত্ব ও উৎপল চাকমা ও নলিনী চাকমা উপস্থাপনায় মহাকারুনিক বৌদ্ধ সুবর্ণ জয়ন্তী ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রী পদমর্যাদা) উপস্থিত ছিলেন।
তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকায় ভোট দিতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের গড়া প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বাধীনতায় বিশ্বাসের প্রতীক নৌকা মার্কায় ভোট দিলে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামীতে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রুপান্তরে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য নীলোৎপল চাকমা, সদস্য আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, অ্যাড. সুপাল চাকমা, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।

করল্যাছড়ি মহাকারুনিক বৌদ্ধ বিহার ৫০বছর পূর্তি ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা সম্পন্ন করেই উপস্থিত স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ