• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লংগদুতে ৪কেজি গাঁজা সহ দুই ব্যাক্তি আটক

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ৩০৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৪কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে লংগদু থানা পুলিশ।
আটককৃতরা হলেন লংগদু উপজেলার গুলশাখালী এলাকার মোঃ নুর ইসলামের পুত্র রেজাইল করিম(১৯), অপরজন মহালছড়ি উপজেলার লংগদু মাইসছড়ি এলাকার আলী হোসেনরে পুত্র মোঃ শামসু মিয়া(৪৫)।

থানা সূত্র জানায়, সোমবার(২৯আগষ্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সানজিদ আহম্মেদ, এস আই মিলন, এস আই শফিক, এস আই আরকানুল ইসলাম ও এস আই আরিফ সহ সঙ্গীয় পুলিশ টিম নিয়ে বিশেষ অভিযান চালিয়ে লংগদু উপজেলার করল্যাছড়ি প্রধান সড়ক বটতলী থেকে এই দুই জনকে আটক করা হয়। এসময় তাদের ব্যাগে তল্লাশি করা হলে ব্যাগের ভিতরে দুই ভাগে রাখা চার কেজি গাঁজা জব্দ করা হয়। তারা এই গাঁজার চালান নিয়ে মহালছড়ির মাইসছড়ি থেকে মোটরসাইকেল যোগে লংগদুতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো বলে আটককৃতরা প্রাথমিক জিঙ্গাসাবেদ স্বীকার করেছে।

লংগদু থানার ওসি আরিফুল আমিন বলেন, আমাদের লংগদু থানাকে মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে, সামনেও থাকবে। যে কোন ধরনের অপরাধ দমনে লংগদু থানা সর্বদা প্রস্তুত আছে। গাঁজা সহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ