• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মানিকছড়িতে উপজেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৩৪৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা টাউন হল মাঠে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয় টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি সার্কেল এএসপি কামরুজ্জামান, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, শাহীনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরানী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, ক্যজরী মহাজন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ