• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

৭৮০০ পিস ইয়াবা’সহ শালা-দুলা ভাই র‌্যাব-১৫ হাতে আটক

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৩৪০ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

কক্সবাজার জেলার শ্যামলী মোড় আবাসিক হোটেল কক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শালা-দুলভাই র‌্যাব-১৫ হাতে আটক।
১০ এপ্রিল বিকাল সাড়ে ৩ টায় কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ শ্যামলী মোড় সংলগ্ন সী- কুইন হোটেলের ২য় তলার ১২২ নং রুমে র‌্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবগত হয়ে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হোটেল কক্ষ হতে আভিযানিক দল কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্ৰামের মোঃ আশরফ মিয়া’র পুত্র জালাল মিয়া (৪০) কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া গ্ৰামের আইয়ুব খান নেজাম উদ্দিন (২০) গ্রেফতার করে। নগরীতে ইয়াবা’র বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন তা ছিলো সবার অজানা। এলাকায় আটকৃতদের ব্যবসায়ী হিসেবেই চিনেন। তবে চাল-চলনে মনে হয় না কোন ব্যবসায়ী। শালা-দুলা ভাইয়ে’র চালচলন বেশ পরিপাটি। এ সময় তাদের কাছ থেকে ৭৮০০ পিস ইয়াবা, ৩টি মোবাইল ও নগদ অর্থ নিয়ে শালা-দুলা র‌্যাবের হাতে আটকের পর তাদের মুখোশ উন্মোচন হয়।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ের আড়ালে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীতে তার নেটওয়ার্কের মাধ্যমে ইয়াবা বিক্রি করতো জালাল ও নেজাম মহেশখালীর কুতুবজোমে বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ