• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

দৈনিক কালেরকন্ঠ’র মাদারীপুর প্রতিনিধিকে অব্যাহতি দেয়ায় মানববন্ধন

আরিফুর রহমান,মদারীপুর: / ৫২৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

দৈনিক কালেরকন্ঠ’র মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেয়ায় মাদারীপুর জেলার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়ার সম্পাদক এস এম আরাফাত হাসান। জেলা ও উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। তাদের সাথে ব্যানার-ফ্যাস্টুন হাতে যোগ দেয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। মানববন্ধনে বক্তারা দ্রুত আয়েশা দিদ্দিকা আকাশীকে মাদারীপুর প্রতিনিধির পদে বহাল রাখার দাবি জানান। তা না হলে কলম বিরতিসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ,সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান,দৈনিক সুবর্নগ্রাম পত্রিকা কতৃপক্ষের প্রতিনিধি ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সময় টিভি প্রতিনিধি অভিজিৎ কর্মকার,কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও কর্মীরা। উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন চ্যানেল ২৪ সাংবাদিক সাগর হোসেন তামিম। আরো ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশ, বিডি ক্লিন,দুরন্ত মাদারীপুর, নকশি-কাথা,মানবিক রক্ত ব্যাংক,বন্ধন পরিবার,মানব কল্যান সংগঠন, আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন, আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদ,আলোকিত জীবনের সন্ধানে পরিবার,বন্ধুসভা সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
গত ২৬ সেপ্টেম্বর কোন ধরনের নোটিশ ছাড়া প্রতিষ্ঠান থেকে মাদারীপুর প্রতিনিধি আয়েশা দিদ্দিকা আকাশীসহ ১৮জন জেলা প্রতিনিধিকে অব্যাহতি দেয় দৈনিক কালেরকন্ঠ। প্রতিষ্ঠানটির মানব সম্পদ ও প্রশাসনের বিভাগীয় প্রধান আনিসুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে সেখানে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানের স্বার্থে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ