• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দৌলতদিয়ায় কফিল ফিলিং ষ্টেশন পরিমাপ কম দেওয়ায় জরিমানা

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৫৫৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবস্থিত মেসার্স কফিল ফিলিং ষ্টেশন কে ৫ লিঃ পেট্রোল এ ৩৫০ মিঃ লিঃ কম দেয়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার্বিক সহযোগীতা করেন,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,পেশকার মো. সবুজ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সৈয়দ ইমামুজ্জামান সহ পুলিশ সদস্য।

অন্যদিকে একইদিনে ফল বিক্রির সময় পূর্বেই ফল প্যাকেট করে রেখে প্রতারনা করার দায়ে দৌলতদিয়ায় খলিল ফল ভান্ডার কে ৪৫ ধারায় ১হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, মেসার্স কফিল ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার পেট্রোল এ ৩৫০ মিঃ লিঃ এবং পরিমানে কম দিয়ে ক্রেতাদের ঠকানাের দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ম্যানেজার নির্মল সাহা কে ৪০ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।তিনি আরাে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ পাম্পের ফুয়েল ডিসপেনসারগুলাে ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ