• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লংগদুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনের দাবি আইন শৃঙ্খলা সভায়

মোঃ আলমগীর হোসেন,লংগদু(রাঙ্গামাটি) / ১৩৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার ) সকাল ১০.৩০ টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ (অঃদাঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় লংগদু থানা অফিসার ইনজার্জ (ভারপ্রাপ্ত) সরজিৎ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন। এতে বক্তারা দেশের সার্বিক বিষয় বিবেচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পরামর্শ প্রদান করেন। লংগদু উপজেলায় বিদ্যুৎ বিভাগ, নির্বাচন অফিস, ভুমি অফিসসহ বিভিন্ন অফিসের কার্যক্রমে বিরম্বনার কথা উঠে আসে।
এছাড়াও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন না হওয়ার কারনে রোগীদের দূর্ভোগের কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে।

এছাড়া মাইনীমূখ বাজার ঢুকতে ফরেস্ট অফিসের সামনে চৌরাস্তায় যানবাহন চলাচলে সময় দুর্ঘটনা এড়ানোর জন্য একটা গোল চত্বর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি করেন প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এবিএস মামুন। বিজয় দিবস যথাযথ উদযাপনের লক্ষ্যে সকলের পরামর্শ ও কার্যকর ভুমিকা রাখার আহবান জনানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ