• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের মাঝে ছাত্রশিবিরের ত্রাণ বিতরণ 

স্টাফ রিপোর্টার: / ৬২১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার: কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকার মতো প্লাবিত হয়ে বন্যার পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নিচু এলাকা।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে জেলা সদরের গন্জপাড়ায় ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মাঈন উদ্দিনের নেতৃত্ব ত্রাণ বিতরণ করেন খাগড়াছড়ি জেলা ও সদর উপজেলার নেতাকর্মীরা।

এসময় শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ ও আটকা পড়াদের সহায়তা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে হট লাইন সেবা চালু করেছে ছাত্র শিবির। হট লাইনে কল দিলেই বন্যা দূর্গতের সেবায় এগিয়ে যাচ্ছে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা।

ত্রাণ বিতরণকালে জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন জানান, ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পোঁছে দিচ্ছে।

এসময় বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলা বাসির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এসময় অন্যান্নের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সেক্রেটারি আব্দুস সাত্তার,  সাবেক জেলা সেক্রেটারি এয়াকুব আলী, গুইমারা উপজেলা সভাপতি ওমর ফারুক, শিবির নেতা ইউসুফসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ