• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ইউএনও হিসেবে এক বছর পূর্ণ করলেন মো: মহিউদ্দিন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ২২৫ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: 
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)  হিসেবে এক বছর পূর্ণ করেছেন রাঙামাটির কাপ্তাই  উপজেলার  ইউএনও মো মহিউদ্দিন।  তিনি ২০২৩ সালের ৩ আগস্ট ইউএনও হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন।

যোগদানের পর তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায়   রাখার পাশাপাশি দক্ষতা এবং মানবিকতার সহিত নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। গত এক বছরে কাপ্তাই উপজেলার প্রতিটি ইউনিয়ন এর দূর্গম এলাক সমুহে   গিয়ে তিনি উঠান বৈঠক সহ সরাসরি জনগণের সাথে কথা বলে সরকারের উন্নয়ন জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিয়েছেন।  পাশাপাশি সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছে পাহাড়ী সম্প্রদায়ের মাচাং ঘরের আদলে তৈরী ঘর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দিয়ে প্রশংসা অর্জন করেছেন। এছাড়া তিনি কাপ্তাই উপজেলাকে একটি পর্যটন নগরী উপজেলা হিসাবে গড়ে তুলতে নতুন নতুন ঝর্ণায় গিয়ে, এইগুলোকে প্রচারের ব্যবস্থা করেছেন।

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে কাপ্তাই উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট এবং মডেল উপজেলা হিসাবে গড়তে তিনি বিগত একটি বছর নিরলসভাবে কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তাঁর এই  কর্মকান্ডের ফল স্বরূপ রাঙামাটি জেলা প্রশাসন গত ৪ জুলাই  শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২৩ ২৪ অর্থবছরে তাঁকে  জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ