• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

খাগড়াছড়িতে ৫০ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার; আটক ৩

আল আমিন রনি: / ২৭২২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আল আমিন রনি:

খাগড়াছড়ি জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনের ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্ম পুলিশ।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

জানা যায়, গত দুবছরেরও বেশী সময় ধরে একটি ক্ষমতাধর সিন্ডিকেট ভারতের ত্রিপুরা থেকে নিরাপদে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে চট্টগ্রাম শহরে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সপোর্টও জড়িত আছে। তবে তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে । এর আগেও ৭৫ লক্ষ টাকার অবৈধ চালান ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল রাঁত ৯ টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় মন্ড সিগারেটসহ ৩ জনকে আটক করেছে।

আব্দুল হান্নান ও মোঃ জসিম নামের দুজন পলাতক রয়েছে বলেও তিনি জানান। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/রনি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ