• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

শাহবাগে ছোট ভগ্নিপতির মার ধরে সম্বন্ধির মৃত্যুর অভিযোগ

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: / ২৩২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর শাহবাগে ছোট ভগ্নিপতির মার ধরের জেরে বসন্ত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বন বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন।

রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সোয়া দুই টার দিকে ঢাবির কলা ভবনের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খিদমাহ হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হেমন্ত দাস জানান, আমার বড় ভাই বসন্তকুমার দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন। গতরাতে আমার ছোট ভগ্নিপতি শান্তি মন্ডল পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দাদাকে মারধর করে পালিয়ে যায়। পরে আমার দাদা দৌড়ে কলভবনের সামনেই দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ আমার বৌদিকে ফোন করে দাদা কে হাসপাতালে নিয়ে যেতে বলে। গুরুতর আহত দাদাকে প্রথমে খিদমা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়মনসিংহের মুক্তাগাছা আট আনি বাজার এলাকার মৃত রঘুনাথ দাস এর ছেলে হেমন্ত দাস। বর্তমানে ৩৩৫ গোলবাগ শাহজাহানপুরে ভাড়া থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/রনি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ