• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মিরপুরে অজ্ঞাত ব্যক্তিদের মার ধরে নারীর মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৬১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

রাজধানীর মিরপুর-১ নম্বরে অজ্ঞাত ব্যক্তিদের মারধরে ফাতেমা আক্তার (২৭) নামে নারীর মৃত্যু হয়েছে।

গত রাত(৭আগষ্ট) ১১টার এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ভাই তৌকির হাসান জানান,গত রাতের দিকে আমার বোন মিরপুর ১ নম্বর দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল।এমন সময় অজ্ঞাত কয়েক ব্যক্তি অকারণে আমার বোনকে মারধর করে পালিয়ে যায়। এতে আমার বোন অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে আমরা সংবাদ পেয়ে প্রথমে তাকে মিরপুর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের পিতার নাম শহিদুল ইসলাম। বর্তমানে আমরা বাসা নং-৭ রোড় ১২/সি এভিনিউ-২ পল্লবী, মিরপুরে থাকি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ফাতেমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ