• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

শত্রুতার জেরে বাগান কেটে সাবাড়, প্রতিবাদ করার গৃহকর্ত্রীকে মারধর

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান (বান্দরবান) / ২৭৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

লামার রূপসীপাড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ড উথাই পাড়ায় ইমরান বিশ্বাস নামে এক কৃষকের ১৯ বছর বয়সী বাগানের ৪২টি সেগুন গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ লোকজন। এই বিষয়ে প্রতিবাদ করায় ইমরানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস কে মারধরের অভিযোগ উঠেছে। ইমরান বিশ্বাস বলেন, গাছ কেটে তার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি করেছে এবং তিনি আইনী প্রতিকারের জন্য বিচার চেয়ে আদালতে মামলা করবেন।

স্থানীয় ইউপি মেম্বার মোঃ বাসেদ হোসেন বলেন, শুনার পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। বেশ কিছু সেগুন গাছ কাটা দেখি। অভিযুক্ত ব্যক্তিরা উচ্ছৃঙ্খল ও ডাকলে না আসতে পারে, তাই ইমরান বিশ্বাসকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।

ইমরান বিশ্বাস স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, গত বুধবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টায় বাড়ির পশ্চিম পাশে পাহাড়ে গাছ কাটার শব্দ শুনে দৌড়ে বাহির হই। আমি সবার আগে পাহাড়ে যাই। গিয়ে দেখি আমার প্রতিবেশী মোঃ সিরাজুল ইসলাম (৫৫) ও তার ছেলে মোঃ কালু আরো লোকজন নিয়ে গাছ কাটছে। আমি বাঁধা দিলে তারা আমাকে মারধর করে। আমি চিৎকার দিলে স্বামী, ছেলে গিয়ে আমাকে উদ্ধার করে। অন্ধকার থাকায় সিরাজ ও তার ছেলে কালু ছাড়া বাকীদের আমি চিনতে পারিনাই।

ইমরান বিশ্বাস বলেন, সিরাজুল ইসলামের সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে। সে ১৯৯৬ সালে ২৯৪নং দরদরী মৌজার আর/৯৩০ হোল্ডিং এর ৪ একর ৮০ শতক জায়গা আমার কাছে বিক্রি করে। ২৭ বছর পরে এসে সেই জায়গা বিক্রি করেনি বলে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। সেই ক্ষোভে আমার পিতা আক্তার উদ্দিন বিশ্বাসের নামীয় জায়গায় সৃজিত ১৯ বয়সী বাগানের ৪২টি সেগুন গাছ কেটে ফেলে আমার লক্ষাধিক টাকার ক্ষতি করে।

স্থানীয় বাসিন্দা মোঃ শহীদুল ইসলাম বাচ্চু- ১৯৯৬ সালে সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ইমরান বিশ্বাসের কাছে ৪ একর ৮০ শতক জায়গা বিক্রি করে। ২৭ বছর পরে এসে সিরাজ অস্বীকার করছে। জায়গা জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ আছে। সেই বিরোধের জের ধরে শত্রুতা বশত এই গাছ গুলো কেটে ফেলে সিরাজ।

স্থানীয় আরেক বাসিন্দা মোঃ আলামিন বলেন, শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। এইভাবে গাছ কাটা ঠিক হয়নি।সিরাজ কারো কথা শুনেনা।

এই বিষয়ে জানতে অনেকবার সিরাজুল ইসলামের মুঠোফোনে ফোন করলে মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ