• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

সার্জেন্ট আনোয়ার মুক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ কাজী মজিবের

মোঃ হাবীব আজম, (স্টাফ রিপোর্টার) রাঙামাটি : / ৪৪৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেনকে দীর্ঘ ১৬ দিন পর মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টায় রুমা উপজেলার কেউক্রাডং এলাকায় কেএনএফ সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন বান্দরবান, রাঙামাটি, থানচি, রুমা ও আলীকদম উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এ বিষয়ে পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান ও মহাসচিব মোঃ আলমগীর কবির জানান পিসিএনপি ও এর অঙ্গ সংগঠন লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে শান্তির পথে আসতে আহবান জানান এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারকে মুক্তি দিতে বলেন। পিসিএনপি’র লাগাতার আন্দোলন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কেএনএফ সন্ত্রাসীদের জিম্মা থেকে মুক্তি পেয়েছে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন।
পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান তাঁর মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ