• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

চতুর্দশী পূজোয় দীঘিনালা সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ২৮১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের আওতাধীন উপজেলার শ্রী শ্রী সনাতন শিব মন্দির ও বুদ্ধ পাড়ার শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে পালিত হবে শিব চতুর্দশী পূজো। পূজো উপলক্ষে পূজো মন্দির গুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ৪ইবি দীঘিনালা সেনা জোন।

১৮ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ২টায় ৪ইবি দীঘিনালা সেনা জোন সদরে শিব চতুর্দশী পূজো পরিচালনা কমিটির হাতে ৪ইবি দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিস ইসলাম ওএসপি, পিএসসি।

উপজেলার শ্রী শ্রী সনাতন শিব মন্দিরের পক্ষে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন মন্দির কমিটির সভাপতি শিবু চন্দ্র দে, বুদ্ধ পাড়া শ্রী শ্রী সনাতন শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপংকর নারায়ণ ত্রিপুরা। এসময় প্রতি বছরের ন্যায় দীঘিনালা সেনা জোন কর্তৃক পূজোয় আর্থিক সহযোগিতা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন মন্দির ও শিব চতুর্দশী পূজো পরিচালনা কর্তৃপক্ষ।।

এসময় ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব ও অনারারী ক্যাপ্টেন নওরোজ ইসলাম উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ