• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোমতী ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রির্পোটারঃ / ৩২০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শান্তি শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে গোমতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালের দিকে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেনের নেতৃত্বে গোমতি দলীয় কার্যালয় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে গোমতি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহ জালাল, গোমতি ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙীর হোসেন ও গোমতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি জামাত আন্দোলনের নামে দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে বক্তারা বলেন, জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো।

শোভাযাত্রা ও শান্তি সমাবেশে গোমতী ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিবিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ