• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা:- / ৩১৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুপ চৌধুরী।

এসময় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ