• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহেশখালীতে দ্বীপশিখা শিল্পী গোষ্ঠীর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হ্যাপী করিম, স্টাফ রিপোর্টার (মহেশখালী) কক্সবাজার: / ২৬৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের পদযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দল ২০২০ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে মহেশখালীর অন্যতম সাংস্কৃতিক সংগঠন দ্বীপশিখা শিল্পী গোষ্ঠী। সাংস্কৃতিক সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) মহেশখালীর স্থানীয় এক মিলনায়তনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফেজ আবদুর রহিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর অন্যতম সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব বিশিষ্ট লেখক, গবেষক,কবি ও সাহিত্যিক মাস্টার শামীম ইকবাল। দ্বীপশিখা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক আবদুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন দ্বীপশিখা শিল্পী গোষ্ঠীর সহপরিচালক আবদুল গফুরসহ দ্বীপশিখার সদস্য, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ঘুণে ধরা এই সমাজে সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশে দ্বীপশিখা শিল্পীগোষ্ঠীর জন্য সবার সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমাজের খুন-মারামারি-পরস্পর অসহিষ্ণুতা রোধে এবং আলোকিত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে।দেশ,সমাজ ও মানবতার সেবায় দ্বীপশিখা শিল্পী গোষ্ঠীর সৃজনশীল কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করে সবাইকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ