• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লামায় স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা ক্যাম্প

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৩৮১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

লামা উপজেলার দুর্গম পাহাড়ি রুপসীপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ কেন্দ্রে ৩দিন ব্যাপী স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি: ইনজেকটেকাস, খাবার বড়ি ও কনডম এর বিশেষ ক্যাম্প শুরু হয়েছে।

বিশেষ সেবা ক্যাম্পের শুভ উদ্ভোধন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উদ্বোধন করেন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ সদস্য খালেদা বেগম ও উহ্লামং মার্মা বিশেষ অতিথি ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রিয়া দে, মিডওয়াইফ, এফপিআই, এফডব্লিউ এ, পিপিভি প্রমুখ। ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি’র আয়োজনে সেবা ক্যাম্পের বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। উদ্বোধনী দিনে ৩৮জন সাধারণ রোগী, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর, কিশোরী এবং স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা গ্রহনকারী সেবা গ্রহণ করেছেন বলে জানান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রিয়া দে। তিনি বলেন, ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ বিশেষ সেবা কার্যক্রম চলবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ