• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবীনগর কুখ্যাত মাদক ব্যাবসায়ী লিটন ও তার স্ত্রী সহ গ্রেফতার- ৩

সাধন সাহা জয় , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ৩৮০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল নিয়মিত মামলায় আসামী গ্রেফতার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই/মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর মধ্যপাড়া সাকিনস্থ কুখ্যাত মাদক ব্যাবসায়ী লিটন দেবের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ১. লিটন দেব(৪৬), পিতা-মৃত দুলাল দেব ,২. মাইনুল ইসলাম(৩০), পিতা-মৃত আঃ সামাদ ৩. মনি রানী দেব(৪০), , স্বামী-লিটন দেব , সর্ব সাং- নবীনগর (মধ্যপাড়া) গত ১৪/০৭/২০২২ইং তারিখ গ্রেফতার করে !

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন-১২০ গ্রাম, মূল্য-৩,৬০,০০০/-টাকা এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ২১০০/-টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী লিটন দেব ও তার স্ত্রী মনি রানী দেব জিআর নং-১০৮/২০ (নবীনগর) মূলে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামী।

তাছাড়াও লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানার ১৪টি মাদক মামলা ও মনি রানী দেবের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা এবং ময়নুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বিশেষ অভিযান অব্যাহত আছে।

এম/এস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ