• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লামায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও জনসভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৫৪২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২

এলজিইডি’র অর্থায়নে লামা উপজেলার শিলেরতুয়া-রূপসীপাড়া সড়কে ১৮২ মিটার গার্ডার ব্রিজ উদ্বোধন, শিলেরতুয়া বৌদ্ধ বিহার ও সীমানা প্রাচীর নির্মাণ এবং গজালিয়া জনসভায় অংশ নিতে লামায় সরকারি সফরে আসেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার (০২ জুলাই) সকাল সাড়ে ৯টায় লামায় পৌঁছে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।

বেলা ১১টায় শিলেরতুয়া নবনির্মিত ব্রিজের উপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী। এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনা সদস্য হারুন অর রশীদ, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।

পার্বত্য মন্ত্রী বলেন, শেখ হাসিনা স্বপ্ন দেখায়, স্বপ্ন বাস্তবায়ন করে। আধুনিক বান্দরবান বির্নিমানে সকল উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দিকে এগিয়ে যাচ্ছে বান্দরবান।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ