• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৪৯৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীনস্থ বাটনাতলী আর্মি ক্যাম্প অভিযান চালিয়ে রামগড় উপজেলার গুজাপাড়া থেকে বিদেশী অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পোস্ট কমান্ডার মংসানু মারমাকে আটক করেছে।

আটক মংসানু মারমা (৪৪) জেলার মানিকছড়ি উপজেলার সদুরখীল এলাকার মৃত মংক্য মারমার ছেলে। তিনি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর পাতাছড়া ইউনিয়ন পোস্ট কমান্ডারের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড এ্যামোনিশন, ২ টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার বিকেলে সেনাবাহিনীর টহলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, একই সময়ে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মংসানুকে আটক করা হয়। মংসানুসহ তার দলটি উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল বলে জানা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মংসানু মারমাকে রাতে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ