• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাদারীপুরে শিক্ষার্থীকে ধর্ষণ, আটক ৪

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ / ৮২৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

মোঃ আমানুল্লাহ ফকির, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

ফেইসবুকে দীর্ঘদিন পরিচয়ে ইতালী প্রবাসী বায়েজিদ এক শিক্ষার্থীর সাথে প্রেম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে ধর্ষণ করে। ধর্ষণের স্বীকার হয়ে আত্মহত্যার চেস্টা করে শিক্ষার্থী ।
রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ভুইয়া ইন আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে । এই ঘটনায় হোটেল ম্যানেজারসহ সহযোগী ৪ জনকে আটক করেছে মাদারীপুর থানা পুলিশ।

অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলা নিলখী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে।
ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের শ্রীননদী গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইতালী প্রবাসী বায়েজিদ প্রবাসে থাকা অবস্থায় ফেইসবুকে পরিচয়ে দীর্ঘদিন প্রেমের পর মাদারীপুর ভুঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে শিক্ষার্থীকে বায়েজিদ ও তার সহযোগীদের নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকা অবস্থায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর ঐ শিক্ষার্থীকে বিয়ে করতে না চাওয়ায় একাধিক ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা চেস্টা করে।

ধর্ষণের স্বীকার শিক্ষার্থীর চাচাতো ভাই জানায়, ফেইসবুকে পরিচয়ে তার সাথে দেখা করতে এসে এই অবস্থা হয়েছে। প্রধান আসামী এখনো আটক হয় নাই। এব্যাপারে শিক্ষার্থীর দাদী মামলা দায়ের করছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ধর্ষণের স্বীকার শিক্ষার্থী অসুস্থ্য অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিৎকিসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ