• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ / ৩০৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে লামা সরকারি উচ্চ বিদ্যারয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা।

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াছিন আরফাত বুলবুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সভাপতি আব্দুর রব, বিএনপি নেতা মোঃ সাইফুদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, জাকির হোসেন, আবুল হোসেন, শাফায়েত রাসেল, জহিরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ। এছাড়াও জেলা- উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলার প্রথম ম্যাচে আলীকদম একাদশকে তিন এক গোলে হারিয়ে মালুমঘাট একাদশ জয়লাভ করে। উদ্বোধনকালে বিএনপি নেতা জাবেদ রেজা দেশনায়ক তারেক রহমান ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সালাম জানিয়ে বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাওয়ার উপক্রম দেখা দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখাসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে।

এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি জানান, ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। চুড়ান্ত পর্বে ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ