• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে শরবত বিতরণ  

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২৪৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে কাপ্তাইয়ের জেটিঘাট বাজারে আগত জনসাধারণের মাঝে সুপেয় শরবত বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯ টায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর শু’রা ও কর্ম পরিষদ সদস্য আবু তানভির। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই সহকারী সেক্রেটারি নূর জামালের উপস্থাপনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কাপ্তাই উপজেলার আমীর মো: হারুনুর রশিদ এর সভাপতিত্বে উক্ত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপ্তাইয়ের সেক্রেটারি শাহজাহান, পারভেজ আলম, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শিবির সভাপতি ইসরাফিল সৈকত প্রমূখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে জামায়াত সবসময় এগিয়ে থাকে। পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখতে জামায়াতের এ জাতীয় কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত শরবত বিতরণে সহযোগিতা করেন জামায়াত নেতা হুমায়ুন কবির টিপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ