• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দুবাই প্রবাসী ওমর ফারুক এর উদ্যােগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ২৪২ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক এলাকার”দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক ” এর উদ্যােগে ও বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে সার্বিক সহযোগিতা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকা হতে মুসলিম ব্লক জাগরণী ক্লাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মোস্তাসিরুল আলম পারভেজ,এমবিবিএস, এমসিজিপি, সিএমইউ,পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম)
যে সব রোগী দেখেছেন মেডিসিন, বাত-ব্যাথা, শিশু, চর্ম, এলার্জি, হাড়-ভাঙ্গা জোড়া, জয়েন্ট ব্যাথা ইত্যাদি।

“দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক ” বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো, প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। রোগীরা যেন স্বল্প সময়ে ভালো চিকিৎসা পান, সেটিই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, আমি সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।

ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজনের ব্যবস্থা করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ