• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রামগড়ে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনু্ষ্ঠিত 

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ  / ২১৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলার অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের দল গঠন এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১৬ ফেব্রুয়ারী সকাল ১১টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে দল গঠন, রেড ক্রিসেন্ট তহবিল নামে ব্যাংক হিসাব খোলা ও প্রশিক্ষণ পরিচালনার কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।

উক্ত সভায় উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষকগণ এবং রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ, রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন লাভলু, সহ

সভাপতি মোঃ বাহার উদ্দিন সহ যুব রেড ক্রিসেন্টের উপজেলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ