• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৭২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

ঝুলন দত্ত ,কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ে ৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে কাপ্তাই মানবাধিকার কমিশন এর আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায়র উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ” কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সকলকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই উপজেলা শাখার সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ডা:প্রবীর খিয়াং,রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন বাবু, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক ও কমিশনের যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া,যুগ্ম সম্পাদক বিদর্শন বড়ুয়া,মহিলা বিষয়ক সম্পাদক নূর বেগম মিতা, অর্থ সম্পাদক কাওসার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন,সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য,সাংবাদিক চৌধুরী মো: রিপন,রিপন মারমা,এম বাবুল, জয়নাল আবেদীন প্রমূখ। এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল কে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ