• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ওয়াদুদ ভুইয়ার শারদীয় উপহার নিয়ে মন্ডপে মন্ডপে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: / ১৯১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

খাগাড়ছড়ি : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া’র পাঠানো সম্প্রীতির বার্তা ও শারদীয় শুভেচ্ছা উপহার পৌছে দিতে মাটিরাঙ্গা উপজেলা প্রত্যন্ত জনপদের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপে মন্ডপে ছুটে গেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলমের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে শান্তিপুর্ণভাবে নিশ্চিন্তে দুর্গোৎসব উদযাপনের আহবান জানান নেতৃবৃন্দ। এসময় তারা বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ তাইন্দং হেডম্যানপাড়া দুর্গাপুজা মন্ডপ, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া হরি মন্দির, ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, গোমতি জগন্নাথ মন্দির ও বেলছড়ি শিব মন্দির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন তারা ।

বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শারদীয় শুভেচ্ছা হিসেবে নগদ আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আলম জুয়েল, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি,
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান সজল পাটোয়ারী ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চনির ত্রিপুরা প্রমুখ।

সকলকে শান্তিপুর্ণভাবে ও নিশ্চিন্তে উৎসব পালনের আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, কোন অশুভ শক্তি যেন উৎসব পালনে বাধা হয়ে দাড়াতে না পারে তার জন্য প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তা বিএনপির নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করছে।

সকল সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম পাালনের অধিকার নিশ্চিত করতে ওয়াদুদ ভুইয়া খুবই আন্তরিক মমন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়ার নির্দেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সবসময় আপনাদের পাশে থাকবে।
ফ্যাসিস্ট শেখ হহাসিনার দোসররা পাহাড়ের সম্প্রীতির এই মেলবন্ধনকে নষ্ট করতে গুজব ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।

বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আমির হোসেন, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী লিটন, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল হক মাষ্টার, সাধারন সম্পাদক মুমিনুর রহমান মমিন, গোমতি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ইদ্রিস মেম্বার ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ