• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাইখালীতে উদ্ধার করা টিয়া পাখি রাঙ্গুনীয়া শেখ  রাসেল এভিয়ারীতে পার্কে  হস্তান্তর

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ২৭০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি:  প্রতিনিধি:রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান এর কর্মীরা শনিবার (২৮ জুন) একটি রিং টিয়া পাখি রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এর আগে পাল্পউড বাগান বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে  গত শুক্রবার (২৮ জুন) কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে বিক্রি করার সময় একটি রিং টিয়া পাখি উদ্ধার করেন।

রাইখালী  রেঞ্জের বন প্রহরী মোঃ হাসান জানায়, ঘটনারদিন গোপন সংবাদ আসে  অবৈধ ভাবে একটি টিয়া পাখি বিক্রির জন্য রাইখালী বাজারে আনা হয়েছে। বিষয়টি সাথে সাথে রেঞ্জ অফিসে জানানোর পর রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে বন কর্মচারীরা রাইখালী বাজারে অভিযান চালায়।

অভিযানের খবর পেয়ে পাখির মালিক পাখিটি ফেলে সটকে পড়ে। পরে উদ্ধার করা পাখিটি অসুস্থ বিধায় রেঞ্জ অফিসে এনে রাখা হয়।  গত শনিবার(২৯ জুন) বিকেলে ওই টিয়া পাখিটি চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনীয়া উপজেলার শেখ রাসেল এভিয়ারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি জানিয়েছেন।
এসময় রাইখালী বন, রেঞ্জের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, বন্য পশু, পাখি বিক্রি ও পাচার রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী ধরা ও বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। যারাই এই কাজে জড়িত থাকবে কেউ ছাড় পাবেনা বলে তিনি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ