• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

লামায় নদীতে ডুবে প্রাণ গেল ২য় শ্রেণীর ছাত্রের

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান) / ৪৩২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, (বান্দরবান)

লামায় মাতামুহুরী নদীতে ডুবে মোবিনুল ইসলাম রোহান নামে ২য় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং লামা পৌরসভার ৪নং ওয়ার্ড নারকাটা ঝিরি এলাকার আব্দুল হাকিম এর ছেলে। সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে লামা শহরের টাংকি পাহাড়স্থ মাতামুহুরী নদীতে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, স্কুল ছুটির পরে রোহান বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিছুক্ষণ পরে নদীতে তার লাশ ভেসে উঠে। সন্তানের লাশ বাড়িতে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন কাপনের অনুমতি চাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ