• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

ঝুঁকি পূর্ণ এলাকার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদে সরে আসতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সতর্কতামূলক প্রচারনা

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ / ৯৮৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১

কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালি পাড়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী জনসাধারণকে নিরাপদ স্থানে আসার জন্য প্রচার প্রচারনা চালিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। সোমবার( ৭ জুন) বিকেল ৩.৩০ মিনিট হতে ৪.৩০ টা পর্যন্ত তিনি এই প্রচারনা চালান।

এইসময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়, এইসময় অতি বৃষ্টির ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকে, তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্র মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসার অনুরোধ জানাই। তিনি জানান, আশ্রয় কেন্দ্রে আসলে প্রশাসনের পক্ষ হতে খাবারও দেওয়া হবে।
প্রচারকালে এইসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ইউপি সদস্য অংচাপ্রু মারমা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ যে, ২০১৭ সালে অতিবৃষ্টির কারনে পাহাড় ধ্বসে মুরালি পাড়ায় স্বামী স্ত্রী সহ ৬ জন প্রাণ হারান। এইছাড়া কাপ্তাইয়ে রাইখালী, চন্দ্রঘোনা এবং চিৎমরম ইউনিয়নে আরোও ১২ জন সহ মোট ১৮ জনের প্রানহানি ঘটে।
এদিকে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে আসার জন্য মাইকিং করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ