• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

বাঘাইছড়িতে মঙ্গল কামনায় ফুল ভাসলো কাচালং নদীর জলে

মোহাম্মদ ইব্রাহীম, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ / ৩০৪ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

রাংগামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় পুরাতন বছরের দুঃখ, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু।

তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি কাচালং নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

বুধবার (১২ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলার কাচালং সেতু এলাকায় নদীর ঘাটে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

ফুল বিজু উপভোগ করতে বাঘাইছড়ি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

বিজু আয়োজক কমিটির বলেন, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে বলেও জানান তারা।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ