• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৪০ বিজিবির টহল দল কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট ও থ্রীপিস আটক

মোঃ আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক মাটিরাঙ্গা:- / ৩৫৪ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

খাগড়াছড়ি জেলার পলাশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় Nimesulide Tablets (100 mg) এবং থ্রীপিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি)। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকালে এসব ভারতীয়
Nimesulide Tablets (100 mg) এবং থ্রীপিস আটক করা হয়। তবে এসময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবি সুত্রে জানা যায়, খেদাছড়া ব্যাটালিয়ন, পলাশপুর জোন ৪০ বিজিবির বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন এর অধীনস্থ অযোধ্যা বিওপি হতে জেসিও- ৮৯৭৩ নাঃ সুবেঃ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল পলাশপুর জোনের আওতাধীন সীমান্ত পিলার ২২২৭/৪ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বজেন্দ্র কারবারীপাড়া নামক এলাকায় (জিআর-৮৭৫৫১৬ মানচিত্র ৭৯ এম/১৬) মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৫,০০০ পিস  Nimesulide Tablets (100 mg) (সিজার মূল্য ৪,৯৮,৭৫০/-) এবং ২৭ টি থ্রীপিস (সিজার মূল্য ১,৩৫,০০০/-) আটক করতে সক্ষম হয় ৪০ বিজিবি। যার সর্বমোট সিজার মূল্য- ৬,৩৩,৭৫০/- (ছয়লক্ষ তেত্রিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় Nimesulide Tablets এবং থ্রীপিস সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ