• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দীঘিনালায় শারদীয়া সংকলনের মোড়ক উন্মোচন

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ২৯২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত বছরের ন্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাৎসরিক শারদ সংকলন “শারদীয়া” এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় উপজেলার সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীকৃষ্ণ গীতা শিক্ষালয় গীতা আশ্রম’র আয়োজনে ছোটন মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয়া’র মোড়ক উন্মোচন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শ্রীকৃষ্ণ গীতা শিক্ষালয়ের উপদেষ্টা ধন চরণ নাথ।

এছাড়াও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বপ্নসিখা ফাউন্ডেশন’র পক্ষ থেকে শ্রীকৃষ্ণ গীতা শিক্ষালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, শীল সমিতির উপদেষ্টা বিধান শীল, শ্রীকৃষ্ণ গীতা শিক্ষালয়ের পরিচালক সবুজ চক্রবর্তী, শ্রীকৃষ্ণ গীতা শিক্ষালয় ও স্বপ্নসিখা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ প্রমূখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ