• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

রামগড়ে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২৭৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বীর ১১০ জন মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন,রামগড় থানার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ। আরো উপস্থিত ছিলো, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে জীবিত ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ৬৬ জন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,অনেক দেরিতে হলেও সরকার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে তুলে দিতে পেরেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ